• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বিশ্বনাথে বিএনপি নেতা তাহসিনা রুশদীর লুনা ও সিলেট বিএনপির নেতা আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীর হুমকির অভিযোগ

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিএনপির প্রভাবশালী নেতা ও সিলেট-২ আসনের এমপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট বিএনপির শীর্ষ নেতা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে গুরুতর হুমকি ও হয়রানির অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী কুলসুমা বেগম।

অভিযোগকারী কুলসুমা বেগম জানান, তার ভাই হেলাল আহমেদ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন, গত ২৫ আগস্ট ২০২৪ থেকে নিখোঁজ রয়েছেন। সেদিন একদল সন্ত্রাসী জোরপূর্বক তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে দাবি করেন তিনি। সেদিন থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কুলসুমা বেগমের অভিযোগ, তার ভাই হেলাল আহমেদ দীর্ঘদিন ধরে তাহসিনা রুশদীর লুনা ও তার অনুসারীদের বিভিন্ন দুর্নীতি, অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। এ কারণে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো। তার ভাই নিখোঁজের পেছনে লুনা চক্র সরাসরি জড়িত বলে অভিযোগ তার।

তিনি বলেন, “এখন আমার অপরাধ একটাই— আমি আমার ভাইয়ের বিচার চেয়ে তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী ও তাদের দোসরদের বিরুদ্ধে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি। শুধু আমরা নই, তাদের অপরাধ কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন অভিযোগ স্থানীয় অনেকের কাছ থেকেই শোনা যাচ্ছে।”

প্রবাস থেকে কুলসুমা বেগম আরও বলেন, “আমাকে হুমকি দেওয়া হচ্ছে— আমি দেশে ফিরলে যেকোনো মূল্যে আমাকে ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে। তাহসিনা রুশদীর লুনা ও আরিফুল হক চৌধুরীর লোকজন আমাকে ক্রমাগত ভয়ভীতি দেখাচ্ছে। আমি বর্তমানে গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমি চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা। আমার ভাইকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার প্রত্যাশা করি। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কাউকে এই কঠিন সময়ে ভয় দেখানো কিংবা অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ দেওয়া উচিত নয়।”

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুন এবং কেউ যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমাকে বা আমার পরিবারকে হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিন। আমার ভাই নিখোঁজের ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা ও আরিফুল হক চৌধুরীর অনুসারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন। রাজনৈতিক শক্তির কাছে যাতে কোনোভাবেই আমার ভাইকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া বন্ধ না হয়, সেদিকে গুরুত্ব দিন।”

এ বিষয়ে অভিযুক্ত নেতা তাহসিনা রুশদীর লুনা ও আরিফুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd