• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ এক যুগ পর হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলা উপকমিটির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণায় সংগঠনের সাধারণ শ্রমিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মাধবপুর ফুটওভার ব্রিজের নিচে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, মাধবপুর উপজেলা উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মো. মনির মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো. গোলাম ফারুক।
এছাড়া মাধবপুর উপজেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর নির্বাচন আয়োজনের উদ্যোগ শ্রমিকদের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে। একটি শক্তিশালী ও শ্রমিকবান্ধব নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ত্রি-বার্ষিক সাধারণ সভার শেষ পর্যায়ে দীর্ঘ এক যুগ পর মাধবপুর উপজেলা উপকমিটির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হলে উপস্থিত শ্রমিকরা করতালির মাধ্যমে তা স্বাগত জানান। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হলে শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd