• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৩ পরিবার

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিদ্যুতের তার থেকে লাগা আগুনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান,
আজ দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেবগ্রাম গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেব-এর ঘর পাশাপাশি ছিল। প্রথমে সুকেশ দেবের ঘরে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুইটি ঘরে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ২-৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে তিন পরিবারের ঘর, আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামাল ও মজুদ থাকা ধান-চাল সব পুড়ে যায়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফজল মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd