এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে একটি ভাড়ায় চালিত গাড়ি চুরি যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ খ্রি. রবিবার দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের সময় থানাধীন এলাকা থেকে গাড়িটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ১৪ অক্টোবর থানায় একটি জিডি করেন, যার নং- ১০০৪।
পরবর্তীতে শাহজাহানপুর থানা থেকে ১৬/১০/২০২৬ তারিখে বেতার বার্তা নং- ৭৫/২০২৬ এর মাধ্যমে সকল থানাকে অবহিত করা হয় এবং চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ বিষয়ে শাহজাহানপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জিডির সূত্র ধরে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।