• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথের ড. মুজিবুর রহমান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ রাণীশংকৈলে জামায়াত নেতা ও শিক্ষক রজব আলীর মৃত্যু, শোকের ছায়া নালিতাবাড়ীতে ১,৫০০ চারা বিতরণ, নগদ সহায়তা পেলেন ১৫ দুস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ

সিলেটের বিশ্বনাথের ড. মুজিবুর রহমান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক বিশ্বনাথের কৃতি সন্তান ড. এম. মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে। গতকাল ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। ড. এম. মুজিবুর রহমানকে চুক্তিতে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই পদে ড. মুজিবুর রহমান নিয়োগ পাওয়ায় তাঁর জন্মভূমি সিলেটের বিশ্বনাথ উপজেলায় ও যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে। ডঃ. মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রামপাশা গ্রামে একটি মুসলিম পরিবারে
জন্মগ্রহণ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাব রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক বছর) মেয়াদে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদস্য পদে ড. মুজিবুর রহমান দায়িত্ব পালন করবেন।
ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, ট্যাকনিকেল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (টিভিইটি), কোয়ালিটি এস্যুরেন্স এন্ড ইনষ্টিটিউশনাল গর্ভনেন্স ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ভোকেশনাল এডুকেশন লিডার, পলিসি এক্সপার্ট এন্ড ইনষ্টিটিউশনাল ডেভেলাপমেন্ট প্রফেশনাল।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক। তিনি সাস্ট এলামনাই এসোসিয়েশন এর কো-কনভেনর। তাঁর অসাধারণ একাডেমিক সাফল্যের মধ্যে রয়েছে বিএসসি অনার্সে প্রথম শ্রেণী, মাস্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম, এবং যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। এছাড়া তিনি নটিংহাম বিশ্ববিদ্যালয় ও বাথ বিশ্ববিদ্যালয় থেকে পোষ্ট গ্রেজুয়েট রির্সাস সম্পন্ন করেছেন।
যুক্তরাজ্যের লন্ডনের সিটি এন্ড গিল্ডস এবং এনসিএফই সেন্টার থেকে অনুমোদন নিয়ে পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তাঁর ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভলাপমেন্ট বিষয়ে বাস্তব ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠান ইউকে অফ কিউয়াল রেগুলেটেড অ্যাওয়ার্ডিং অর্গানাইজেশনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভোকেশনাল কোয়ালিফিকেশন প্রদান করে।
ব্যক্তিগত জীবনে ড. মুজিবুর রহমান দুই সন্তানের জনক। তাঁর বড় ছেলে সাইমুর মুজিব রহমান সম্প্রতি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে সফলভাবে বিএন অনার্স ডিগ্রি সম্পন্ন করে। সাইমুর ইতোমধ্যে লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড ফাইনেন্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠানে তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেছেন। গত বছর সাইমুরের বিবাহ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।
ড. মুজিবুর রহমানের ছোট ছেলে রাফি মুজিব রহমান এ লেভেলে সফলতার পাশাপাশি সম্প্রতি তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড ফাইনেন্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষার জন্য মনোনীত হয়েছেন।
অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারের এই গুরুত্বপূর্ণ পদে ড. মুজিবুর রহমান নিয়োগ পাওয়ায় তাঁর জন্মভূমি বিশ্বনাথে ও যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে। প্রসঙ্গত ড. মুজিবুর রহমান পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd