• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন,সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক ও ভাতৃত্বে বন্ধন রয়েছে তা অনন্য দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে ঐক্যের কোন বিকল্প নেই। তিনি আগামী শারদীয় পূজায় প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd