• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার

গাজীপুরে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। হারানো অস্ত্রটি উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তবে অভিযান চলাকালে ঠিক কোথায় ও কীভাবে পিস্তলটি হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার এএসআই পারভেজ মল্লিকের হারানো পিস্তল নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। পুলিশের অস্ত্র হারানোর ঘটনায় নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিষয়েও নানা প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হারানো পিস্তলটির সন্ধান দিতে কিংবা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মদসহ দুই ব্যক্তিকে আটক করেন এএসআই পারভেজ মল্লিক ও তাঁর সহযোগীরা।

আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এএসআই পারভেজ মল্লিকের দাবি, ওই সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল। পরে আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফিরে তিনি দেখতে পান, তাঁর সঙ্গে থাকা পিস্তলটি আর নেই।

অভিযানের কোন পর্যায়ে, কোথায় কিংবা কীভাবে অস্ত্রটি হারিয়ে গেছে, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলে জানা গেছে।

এএসআই পারভেজ মল্লিক জানান, অভিযানে পুলিশের অন্য সদস্যরাও সঙ্গে ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।

এ ঘটনায় বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুরস্কারের ঘোষণায় জনমনে প্রশ্ন

পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ হওয়ার ঘটনায় গাজীপুর সিটির বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, পুরস্কারের ঘোষণা দিয়ে কি হারানো অস্ত্র উদ্ধার সম্ভব হবে? কেউ কেউ মনে করছেন, অস্ত্রটি খুঁজে পেলেও পুলিশের কাছে ফেরত দিতে অনেকে দ্বিধায় পড়তে পারেন।

তবে জনমনে উদ্বেগ দূর করতে এবং অস্ত্রটির সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে পিস্তলটি উদ্ধার করা জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক হলেও পুলিশের গুলিভর্তি পিস্তল এখনো নিখোঁজ। অস্ত্রটি উদ্ধারে পুলিশের তদন্ত ও তৎপরতা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd