• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুরের মাছুয়াপাড়ায় ৪ খুন: ডোপ টেস্টে ধরা পড়লো না মাদক নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ জগন্নাথপুরে ট্রলি চলাচলে বাধা দেওয়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ের পর্যটন ও সমতলের চা চাষ অর্থনৈতিক সমৃদ্ধির অনন্য দৃষ্টান্ত’ —মার্কিন রাষ্ট্রদূত গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা: অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে নারী সমাবেশ: মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে জনসচেতনতার আহ্বান ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ৭৩ ফিরকার বিভাজন নয়, চাই প্রেমের ঐক্য

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা: অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাইদুর রহমান আফজল, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নকে অপুষ্টি মুক্ত ঘোষণা কারার লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) বেলা ১২টায় উপজেলার কোওর বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার রেহান উদ্দিন।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার ওয়াশ ফেসিলেটর সাইদুর রহমান আফজল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার এডিপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ দত্ত, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুন কুমার দেব, কমিউনিটি মেডিকেল স্বাস্থ্য সহকারী আবুল হাসনাত, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খায়রুল আমীন প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, স্বাস্থ্যগত সহনশীলতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের এমন উদ্যোগ সময়োপযোগী ও কার্যকর। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকির মাধ্যমে কাজ করা গেলে শিশুদের অপুষ্টি কমবে, সুস্থ বিকাশ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd