গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটর গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় কণ্যা শিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার, রতন কুমার অধিকারীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।পরে স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে শামীম আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ইউএনও রতন কুমার অধিকারী।সভায় বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট উপজেলা দুপ্রক এর সাঃ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল মালিক, প্রেসক্লাবের সহসভাপতি হেলাল আহমদ বাদশাহ,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অভিভাবক অপু দাস, প্রশিক্ষক রুমানা আক্তার নিপু, অনলাইন প্রেসক্লাবের হাবিব আহমদ।পরে দিবস উপলক্ষে চিত্রাঙ্কনে অংশগ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরুষ্কার ও সনদ বিতরন করেন অতিথিরা।অনুষ্ঠানে নজরুলবর্ষে জেলা পর্যায়ে নজরুল সংগীতে শ্রেষ্ঠ অঙ্কিতা দাসকে ইউএনওএর পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান কর হয়।