• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডান্স ফেস্টিভ্যালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ও সিইউসিকে সংবর্ধনা বিশ্বনাথের লামাকাজীতে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ বিশ্বনাথে হাজরাই আঞ্চলিক শাখা তালামিযের কাউন্সিল সম্পন্ন রাজশাহী মহানগর ছাত্রশিবির সভাপতিকে চ্যালেঞ্জ ছাত্রদল নেতা বুলেটের কারা হেফাজতে চিকিৎসারত অবস্থায়, কটিয়াদী স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় চলন্ত সিএনজিতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে ছাতারদিঘীর উন্নয়নে পরিকল্পনার কথা জানালেন মামুন নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার চাপাতি ও ছোরা

গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।
শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, মেধার বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
পুসাগের উপদেষ্টা তোরাব আলীর সার্বিক সহযোগিতায় এবং সংগঠনের সভাপতি রুবেল আহমদ (রাহী)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপ-উপাচার্য ও গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, শাবিপ্রবির প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর আহমেদ মাহবুব ফেরদৌসী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
অনুষ্ঠানে পুসাগের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন, কৃষিবিদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন এবং কবি ও সিভিল ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন পুসাগের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলজার হোসাইন, সাবেক সভাপতি রুহুল আমিন মারুফ ও ফাহিম মোনায়েম।
এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সেক্রেটারি করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অলিম্পিয়াডের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, গোয়াইনঘাটের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়া এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার পাশাপাশি গণিতের প্রতি আগ্রহ, দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশেও এ আয়োজন সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd