• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অফিস ভবন সংলগ্ন দীর্ঘদিনের পরিত্যক্ত ও ঝোপঝাড়ে ভরা ফাঁকা জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে গড়ে তোলা হচ্ছে ফুলের বাগান। পাশাপাশি চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের শাক-সবজি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অফিসের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

একসময় অফিস ভবন সংলগ্ন ফাঁকা জায়গাগুলোতে ঝোপঝাড় ও আগাছা থাকায় সেগুলো অনেকটাই অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। বর্তমানে এসব জায়গা পরিষ্কার করে পরিকল্পিতভাবে ফুলের বাগান ও শাক-সবজি চাষের উপযোগী করে তোলা হচ্ছে। এতে একদিকে যেমন মশার সম্ভাব্য প্রজননস্থল কমবে, অন্যদিকে অফিস প্রাঙ্গণের পরিবেশ হবে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক।

স্থানীয়দের কাছে সরকারি দপ্তরের পরিত্যক্ত জায়গাকে এভাবে কাজে লাগানোর উদ্যোগটি বেশ ব্যতিক্রমী হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁদের মতে, অন্যান্য সরকারি দপ্তর ও ব্যক্তিগত বাড়ির আশপাশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নিজেদের অবস্থান থেকেও সচেতন হতে হবে। সরকারি প্রতিটি দপ্তর ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের অফিসের আশপাশে যেসব জায়গা অব্যবহৃত ও ঝোপঝাড়ে ভরা ছিল, সেগুলো পরিষ্কার করে ফুলের বাগান ও শাক-সবজি চাষের উদ্যোগ নিয়েছি। এতে পরিবেশের সৌন্দর্য বাড়বে, পাশাপাশি কোথাও যেন ময়লা-আবর্জনা বা পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকা সম্ভব হবে। আমাদের এ উদ্যোগ দেখে অন্য সরকারি দপ্তর ও সাধারণ মানুষও নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবেন বলে আশা করি।”

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিএনসির এ উদ্যোগ শুধু একটি অফিস প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ডেঙ্গু প্রতিরোধে সরকারি দপ্তরগুলোর নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd