• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে চরম ভোগান্তি

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

ফারুক আহমদ, জগন্নাথপুর থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ন একটি বাজার রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ-বাগময়না হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় দুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও কাদা ও পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক সময় বড় বড় নৌ জাহাজের মাধ্যমে রানীগঞ্জ বাজারে মালামাল পরিবহন হলে ও বর্তমান আধুনিক যুগে সড়ক পথে মালামাল পরিবহন হয়ে থাকে। জগন্নাথপুর উপজেলার বড় গরুর বাজারের মধ্যে রানীগঞ্জ বাজার একটি অন্যতম বাজার। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রানীগঞ্জ বাজারে হাজার- হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে। কিন্তু রানীগঞ্জ বাজার থেকে বাগময়না হয়ে হলিকোনা বাজার পর্যন্ত রাস্তাটি যাতায়াতের অনুউপযোগী হওয়ার কারনে অত্র অঞ্চলের ৮/১০ টি গ্রামের মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করলেও তাদের ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদায় পরিণত হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রত সময়ের মধ্যে রানীগঞ্জ-বাগময়না হলিকোনা সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় এই সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বাগময়না গ্রামের বাসিন্দা মোঃ আলমগীর মিয়া জানান, প্রায় ১৪/১৫ বছর যাবত আমাদের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের অবস্থা অত্যান্ত নাজুক। আমরা অনেক কষ্ট করে যাতায়াত করি। সরকারের নিকট সড়কটি দ্রত মেরামতের দাবী জানাই।
রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাগময়না গ্রামের বাসিন্দা মোঃজাকির হোসেন জানান, অত্র অঞ্চলের জনসাধারণের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি দেখার যেন কেউ নেই। রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহনে স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহারাব হোসেন জানান, রানীগঞ্জ-বাগময়না রাস্তাটি সংষ্কারের জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। প্রস্তাবটি মঞ্জুর হলে দ্রæত কাজ শুরু করা হবে। বাগময়না থেকে হলিকোনা রাস্তাটি ফসল রক্ষা বাঁধের আওতাধীন হওয়াতে এই মুহুর্তে এলজিইডি’র মাধ্যমে সংষ্কার করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd