• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খেলার ছলে নদীতে নেমে নিভে গেল ৩ প্রাণ, ঠাকুরগাঁওয়ে কান্নায় ভারী স্বজনদের বুক সিংগাইরে মাদক, ইভটিজিং, অনলাইনে জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন কানাডার আবাসন বাজার পুনরুদ্ধারের পথে: RBC Economics টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, সিংড়ায় ৮ জন পেলেন ১ লাখ ২০ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধা নির্মল কান্ত দাশের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নিয়ামতপুরে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়: একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীট স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু করা হয়েছে। বিগত প্রায় ২০ বছর ধরে পুরনো এই মসজিদটি অযতœ অবহেলায় জরাজীর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পরিত্যাক্ত মসজিদটি আবার চালু করে নামাজের উপযোগী করা হয়। তবে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকালীন সময়ে ফের বন্ধ হয়ে যায় মসজিদটি।
অবশেষে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র যুক্তরাজ্য প্রবাসী এমএ কাদিরসহ অন্যান্য প্রবাসীদের উদ্যোগে ফের চালু হয়েছে মসজিদটি। গত কয়েক দিনে জরাজীর্ণ মসজিদকে প্রাথমিকভাবে পরিছন্ন কাজ করে নামাজের উপযোগী করা হয়। এখন থেকে মসজিদে নিয়মিত নামাজ পড়ার ব্যবস্থা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন সাবেক ছাত্র সায়েক আহমদ।
১ সেপ্টেম্বর মঙ্গলবার মসজিদটি পুনরায় চালু উপলক্ষে জোহরের নামাজ শেষে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন। মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কাইয়ূম সিদ্দিকী। এতে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুর, সহকারী শিক্ষক মির্জা সাউদ সালেহ, মতিউর রহমান, মাহমুদুল হাসান, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, ইউসুফ আবদুল্লাহ, রাসেল তালুকদার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, স্থানীয়ভাবে মসজিদ চালুর উদ্যোক্তাদের মধ্যে সায়েক আমহদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সেক্রেটারি প্রার্থী ব্যবসায়ী মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সাংবাদিক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। এদিকে-মসজিদটি পুনরায় চালু হওয়ায় বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আলাদা আনন্দ বিরাজ করতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd