• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার রাউজান থানা পুলিশের অভিযানে মন্দির থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার গ্রেফতার-১ শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জগন্নাথপুর -শিবগঞ্জ – বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর -শিবগঞ্জ – বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ আগষ্ট ২০২৬ জগন্নাথপুর পৌরসভার সামনে বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে সাবেক ছাত্রনেতা ও প্রবীণ সাংবাদিক দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদের আহবায়ক মাসুম আহমদ এর সভাপতিত্বে ও গণদাবি পরিষদের অন্যতম নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেনপ্রবীন সাংবাদিক মাসুম আহমদ, মাওঃ দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুল বাছিত সুমন,কুবাজপুর হযরত ফাতিমা রাঃ একাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, কুবাজপুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মোঃ জেবুল মিয়া, ঘোষগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, ও সহকারী শিক্ষক মোঃ জিকরুল আলম,মোঃ মিলন মিয়া,ইছগাও মহিলা মাদরাসার মুহতামিম মাও.মুজাহিদ খান,শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ডাঃ ফরহাদ মিয়া, কুবাজপুর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক
মাও.হাবিবুর রহমান, মোঃ সুহেল আহমদ,মোঃ খলিল চৌধুরী,মোঃ রিয়াজ মিয়া প্রমুখ। দীর্ঘ দিন ধরে পরে থাকা ভাংগা রাস্তা মেরামত না হওয়ায় দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদের আয়োজনে কাতিয়া, পাইলগাও, কুবাজপুর রমাপতিপুর, দোস্তপুর, ইছগাও,ঘোষগাও টিয়ারগাও যৌথ ভাবে শিবগঞ্জ বাজার থেকে লংমার্চ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে জমায়েত হয়ে বক্তব্য প্রদান করা হয়। বক্তব্যে সবাই দ্রুত রাস্তা সংস্কার করে অত্র এলাকার জন ভোগান্তি দুর করে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি প্রশাসনসহ ও সুনামগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কয়ছর এম আহমেদ এর প্রতি জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd