• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের জেলখানাগুলোতে কর্মদক্ষতা,কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ,কারাগারে কারাবন্দীদের নিম্নমানের খাবারের পরিবর্তে উন্নতমানের খাবার পরিবেশন ও র্দূনীতি মুক্ত কারাগার গঠনে অসামান্য অবদান স্বরুপ আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম।

তিনি গত ২৭ আগষ্ট সারা বাংলাদেশের কারাগারগুলোর মধ্যে তিনজন জেলারের কর্মদক্ষতার মধ্যে সুনামগঞ্জের জেলার হিসেবে শাহনাজ বেগম ঢাকা আইজিপি প্রিজন সদর দপ্তরে আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেনের নিকট হতে তিনি এই সম্মাননা এওয়ার্ড গ্রহন করেন।

তিনি সাংবাদিকদের জানান,বিভিন্ন অপরাধে লোকজন যখন কারাগারে অন্তরীন হন, তখন তাদের অনেকের মন মানসিকতা খুবই খারাপ থাকে। তাদের মানসিক অবস্থার কথা আমরা বুঝতে পারি। দেশসেবায় আমরা যারা আইন শৃংখলা বাহিনীতে কর্মরত আছি বিশেষ করে কারাগারে আমরা যারা চাকুরী করি আমাদের মাদক নির্মূলে সচেষ্ট থেকে আমাদের দায়িত্ব হচ্ছে সকল কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করা। কারাবন্দীরা যেন মানসিক কষ্ট কিংবা অশান্তি না পায়,তারা যেন মানসিক প্রশান্তি পান আমাদের সুনামগঞ্জের কারাগারে সকল কারারক্ষীসহ আমরা যারা কর্মরত আছি তাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি যে যে অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন তাদের সঠিক রাস্তায় ফিরে আসার ও আমরা পরামর্শ দিয়ে থাকেন বলে জানান। উল্লেখ্য তিনি গত ১১/১০.২০২৫ইং তারখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd