• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেশে শ্রমিক আন্দোলন আলোচনা ও সমঝোতায় হোক সকল সমস্যার সমাধান শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

ডিমলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ডিমলা থানার আওতাধীন সীমান্তবর্তী থানারহাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মো. আনারুল ইসলাম (৬০) ও মো. আব্দুল মান্নান (৫২)।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ অর্থসহ জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা মাদক ও অন্যান্য জব্দ সামগ্রীসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd