• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা সিংড়ায় মাছের পুকুরে বিষ, সর্বস্বান্ত চাষি কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দিঘলিয়ায় কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত মুজিবর ফারাজীর বিলান জমির রোপন করা কলার বাগান থেকে কলা গাছ কেটে সাবাড় করেছে কলহের জের ধরে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি হয়েছে।সূত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মৃত আঃ মান্নান ফারাজীর পুত্র রবিউল ইসলাম ধলু (৪৫) ও মোঃ সজিব ফরাজী (৩০) এর মৃত ফকির গাজীর পুত্র সুলতান গাজী(৫০) এবং মৃত হাতেম শেখের পুত্র মোঃ বাবলু শেখ (৫৫) জমিজমার কলহের জের ধরে সন্ধ্যা ৭ টার দিকে একই গ্রামের মুজিবর রহমান ফারাজীর বিলান ১৭ শতক জমিতে লাগানো আনুমানিক সাড়ে ৩ শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে ফেলে। এহেন দুর্বৃত্তায়নে আনুমানিক ৫০ হাজার টাকার উর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভিকটিমসহ এলাকাবাসী জানান। মুজিবর রহমান ফারাজী এ ব্যাপারে থানায় জিডি করেছেন। জিডি নং ৭৫৭ তারিখ ১৫/০৫/২০২৬ ইং। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ফলন্ত কলাগাছ কাটা জীববৈচিত্র্য ধ্বংস করা দন্ডনীয় অপরাধ বলে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ দাবী করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd