• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা রোধে সিংড়ায় বিশেষ প্রস্তুতি যাদুকাটা নদী ঘিরে কর্মহীনতার চাপ, নীরব বাদাঘাট বাজার ​পাটগ্রামে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা আধুনগর বাজারকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক করতে চাই -সভাপতি পদপ্রার্থী রাসেল কবিতাঃ পথ শিশুর জীবন ভারতের পশ্চিমবঙ্গের ডোমকলে প্রকাশিত হলো মাসিক সাহিত্য পত্রিকা ‘অন্যমুখ’ পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ জন আটক, ভারতীয় মাদক ও মোটরসাইকেল জব্দ

পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশ এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সোমবার সকালে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম।

সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ।

সভায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ বছর উপজেলায় ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd