• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক মোজাহারুল গ্রেফতার

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

শামীম আহমেদ, পাবনা থেকে:

পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোজাহারুলকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি পালিয়ে গেলেও জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন থেকে ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম।

আসামী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশপাড়ার আব্দুস সামাদের ছেলে মোজাহারুল ইসলাম (৪১)। তিনি আকমল ভিলা মেসের মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার ‘আকমল ভিলা’ মেসে রান্নার কাজ করেন ভুক্তভোগী শিশুর মা।

এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার দিকে ওই শিশুর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় মেস মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী মোজাহারুল কয়েল চাইলে শিশু মেয়েকে দিয়ে কয়েল পাঠিয়ে দেন মা। এসময় অভিযুক্ত মশার কয়েল দেওয়ার নাম করে শিশুটিকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যান।
সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালালে সে চিৎকার শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd