• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

বাফুফের বাছাইয়ে উত্তীর্ণ হলেন বিশ্বনাথের সাঈদ খান

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অধীনে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে আয়োজিত বাছাই কার্যক্রমে বিশ্বনাথের এক তরুণ ফুটবলার সাফল্যের স্বাক্ষর রেখেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ১৩০ জন ফুটবলারকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বাছাই ক্যাম্প। টানা ৮ দিনের নিবিড় অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়নের পর চূড়ান্তভাবে ৩৬ জন ফুটবলারকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়, যা তাদের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্বনাথ উপজেলার একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বনাথ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জাহার গাও গ্রামের ফরমান খান সাহেবের কনিষ্ঠ পুত্র বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের কৃতি ফুটবলার সাইদ খান এবং সিলেট জেলা থেকে সাঈদ খানসহ গোলাপগঞ্জের কৃতি ফুটবলার তানজিল ইয়েস কার্ড পেয়েছে । তার এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে। ছোটবেলা থেকেই সাইদ খান ফুটবলে নিয়মিত অনুশীলন করে আসছেন এবং বিভিন্ন স্থানীয় প্রতিযোগিতায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বাফুফে অনূর্ধ্ব ১৫ একাডেমি কাপে সিলেট পর্বে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের শিরোপা জয়লাভ করে সেই দলের নিয়মিত খেলোয়াড় ছিল। জাতীয় পর্যায়ের বাছাইয়ে তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন তারা। উল্লেখ্য, বাফুফের এই বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে। সাইদ খানের মতো তরুণদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd