• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় পাট ব্যবসায়ী শৈলেন্দ্র চন্দ্র দাসের কনিষ্ঠ পুত্র তীর্থের জন্মদিন উদ্যাপিত চিকিৎসার কথা বলে তালায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে নীলফামারীতে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ মিজানুর রহমান সাঈদ এর একগুচ্ছ কবিতা জগন্নাথপুরে শফিকুল আহমদ ভুইঁয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ ও ইবতেদায়ী বিভাগের ফলাফল ও পুরুষ্কার বিতরন সম্পন্ন লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ভাতিজা আটক ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এনজিওগুলো: এমপি জেরী

লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

​সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পরিবেশ বিনষ্ট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পরিচালিত এই যৌথ অভিযানে ভাটাগুলোকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। এর ফলে স্থানীয় প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরগোচর হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা ও ইটভাটার কার্যক্রম চলায় এলাকার কৃষিজমি, পাহাড়ি ভূমি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছে। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এ ধরনের আইনগত অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd