• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষকরা রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না ……… মোস্তাফিজুর রহমান এমপি

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

শিক্ষকরা রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না,
আপনাদের পরিচয় হবে সমাজের ধারক এবং বাহক হিসেবে। নওগাঁর নিয়ামতপুরে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

তিনি আরও বলেন, আমি এই আসনের সকলের সংসদ সদস্য, আমার কাছে আসতে বা কথা বলতে কোন মাধ্যম দরকার নাই। শিক্ষক সমাজই পারেন এই সমাজ ব্যবস্থাকে বদলে দিতে। আপনারা আপনাদের এই পেশার সাথে সাথে সমাজের জন্য একটু করে কাজ করেন তাহলে আপনাদের সম্মান ও বৃদ্ধি হবে।
তিনি আরও বলেন, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং খুব দ্রুতই এর সুফল শিক্ষকরা পাবেন।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়মত উপজেলা শাখার আয়োজনে বরেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক
নেফাউর ইসলামের উপস্থাপনায় নওগাঁ -১ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, নিয়ামতপুর শাখার সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd