• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

সিংগাইরে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের মধ্যে অধিক লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল প্রেট্রোল,অকটেন,ডিজেল ও কেরোসিন সংগ্রহ করে মজুদ করেছিল মিলন মাহমুদ নামের এক ব্যবসায়ী। সোমবার(২৭ এপ্রিল) বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিকেল সাড়ে ৩ থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাট সংলগ্ন মেসার্স মাহমুদ এন্টার প্রাইজ নামের এক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ।এসময় ওই প্রতিষ্ঠানের ২টি গুদাম থেকে সিংগাইর থানাধীন বাগুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় অবৈধভাবে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল প্রেট্রোল,অকটেন,ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত তেল ওই রাতেই সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সূত্রে জানাযায়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান,মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মিলন মাহমুদকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ,মজুদ ও অধিক দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী (এক লক্ষ )টাকা অর্থ দন্ড প্রদান করে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত সকল অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরো জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd