• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার নাচোলে ডিএনসির অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১ জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময় সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে– সুনামগঞ্জ জেলা প্রশাসক ​নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত নারী মাদক কারবারি গ্রেপ্তার শাহজাহানপুরে ভাড়ায় চালিত গাড়ি চুরি, থানায় জিডি পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের সিংগাইরে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ সিংগাইরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন

সিংগাইরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খোলাপাড়া গ্রামের লালন কোম্পানি দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজার স্থাপন করে মাটির নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এলে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd