• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা জামালপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩

সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামক ২টি ইটভাটার মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় সিংগাইর থানা পুলিশের এসআই মো. রেজাউল করিম-২ সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd