• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,উদ্বোধনী ও আলোচনা সভা ও উপজেলা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রবিবার(১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। এতে শুভেচ্ছা বক্তব্যে দেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো.ফরমান আলী। অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন,সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল ছালেক,মৎস্যে চাষী মো.সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,মাছ শরীরের আমিষের যোগান দেয়। আমরা মাছে ভাতে বাঙ্গালী, তাই মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়াতে হবে। কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে যেকোন মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ সরকার মাছের উৎপাদন বাড়াতে নানামুখি উদ্যোগ নিচ্ছে। তারা আরো বলেন, মাছ চাষে ব্যাকারত্ব দূর হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের অর্থনীতির চাকা ঘুরবে। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:মো.নাজমুল হোসেন, কৃষি কর্মকর্তা মো.কিশোর আহম্মেদ, নির্বাচন অফিসার মো.সাহিদ হোসেন, শিক্ষা অফিসার সুলতানা আছমা খান,বিআরডিপি কর্মকর্তা মো.ইব্রাহিম মিয়া,সমাজসেবা কর্মকর্তা মো.রওশন আলী মন্ডল, ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.শাহীন হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারি,শিক্ষক প্রতিনিধি,শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা,উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সফল মৎস্যে চাষীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। এর আগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শুকনা খাবার গরীব/দুস্থ্য পরিবাবের মাঝে বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ সংসদ সদস্য ইঞ্জি: মঈনুল ইসলাম খান শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd