• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

সিলেটের বিশ্বনাথে কৃষকের সবজি বাগান রাতের আধাঁরে কেটে ফেললো দুর্বৃত্তরা

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

রাতের আধাঁরে সিলেটের বিশ্বনাথে প্রবাসফেরত এক কৃষকের বাড়ির পাশে বর্গা নেওয়া জমিতে তৈরী করা সবজির বাগান দুর্বৃত্তরা কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে ঘটনাটি সংগঠিত হয়েছে। এতে গ্রামের প্রবাসফেরত কৃষক নূরুল আমিন (২৬)’র প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। অমানবিক ওই কর্মকান্ডের খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে জীবিকার তাগিদে কৃষি কাজ শুরু করেন প্রবাসফেরত কৃষক নূরুল আমিন। অন্যের জমি বর্গা নিয়ে মৌসুমি সবজি চাষের মাধ্যমে সংসার চালিয়ে আসছিলেন তিনি। সম্প্রতি বাড়ির পাশের এক বিঘা জমিতে ঢেঁড়সের আবাদ করেন। ক্ষেতজুড়ে ভালো ফলন হওয়ায় লাভের আশাও করে ছিলেন নূরুল আমি। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা শত্রুতাবশত প্রবাসফেরত কৃষক নূরুল আমিনের পুরো ক্ষেতের বিক্রিযোগ্য ঢেঁড়স’সহ গাছ কেটে ফেলে রেখে যায়। কাটা হয় পাশের কলাগাছগুলিও। নিজের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এনে ক্ষতিগ্রস্ত প্রবাসফেরত কৃষক নূরুল আমিন বলেন, উমান থেকে দেশে ফিরে কৃষি কাজে মনোনিবেশ করি। অনেক কষ্ট করে এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করে ছিলাম। আশা ছিল এতে ভালো লাভ হবে। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি জীবনে কখনও কারো কোনো ক্ষতি করিনি। অথচ আমারই ক্ষতি হল। তেলিকোনা গ্রামের মুরব্বী ফারুক আহমদ বলেন, নূরুল আমিন অত্যন্ত শান্ত ও পরিশ্রমী একজন মানুষ। কৃষি কাজ করে ভালোভাবেই চলছিল তার সংসার। এখন তাকে পরিবার নিয়ে অনেক দুঃখ-কষ্ঠ ও দূর্ভোগে থাকতে হবে। এমন ঘটনায় আমরা সবাই অত্যান্ত মর্মাহত। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে দাবী করে এব্যাপারে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd