• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব পরিষদের ক্রেস্ট প্রদান নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎতের সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ গ্রাহকের নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব পরিষদের ক্রেস্ট প্রদান

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

দুর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের হাজীপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তার হাতে ক্রেস্ট তুলে দেন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় নেতৃত্ব দেন পরিষদের সাধারণ সম্পাদক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও সহ-দপ্তর সম্পাদক শিবু পোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এ সময় বলেন, “সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির মেলবন্ধন রয়েছে, তা চাকরির সুবাদে এখানে যোগদান করেই অনুধাবন করতে পেরেছি।”

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজায় সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী ১৭ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে। এ উপলক্ষে জেলা শহরসহ ১২টি উপজেলায় পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd