• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

আগামী নির্বাচনে পি,আর,পদ্ধতির দাবিতে কিশোরগঞ্জে তিন সংগঠনের বিক্ষোভ

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পি,আর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন-সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস।

অদ্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে আলাদা আলাদা ব্যানারে তিন ধাপে মিছিলগুলো বের হয়ে শহরের প্রধান প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতি ইসলামী বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো:–রমজান আলী।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, এই মুহূর্তে দরকার পি,আর আর সংস্কার,পিআর পদ্ধতির নির্বাচন,দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা।

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পি,আর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের সার্বিক সংকট নিরসনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। পরে তারা বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd