• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির আজ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানে পুলিশের অভিযানে ৩০,০০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ! গ্রেফতার-১ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল থিয়েটার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঘরের ছেলে’কে বরণে ঠাকুরগাঁও প্রস্তুত, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনে ব্যস্ততা ডিমলায় রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চার গরুর মৃত্যু নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে – ড. মুজিবুর রহমান

ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশনের ১৮ মাস মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী হরষপুর রেলওয়ে স্টেশনের উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশন’ সংগঠনের ১৮ মাস মেয়াদী মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এ কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৩২ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি স্টেশনকেন্দ্রিক জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশিত কমিটিতে সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুক্তার হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আব্দুল মান্নান সেলিম ও রিপন মিয়া।
সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাইফুল ইসলাম জুনাইদ, মোঃ তৌহিদুল ইসলাম আকাশ, রাকিবুজ্জামান ইমন, মোঃ মফিজুল ইসলাম ও আশরাফুল ইসলাম মারুফ।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোজাফফদ আল কেফায়েত তামিম। যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ শুভ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর সামরীন সমী।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মাওলানা ইখলাছুর রহমান ইসমাইল, দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক আশিক বিন আব্দুর রহিম এবং ত্রাণ বিষয়ক সম্পাদক আশেক আহমেদ দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফেজ তুহার আহছান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ সাগর, দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ জাবের আলী আল হাসান, তথ্য সংগ্রহ বিষয়ক সম্পাদক মাওলানা উসামা বিন আব্দুল কাদির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক হাঃ মাঃ মুহাম্মাদুল্লাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সওদাগর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং প্রচার সম্পাদক কাউছার আহমদ।
এছাড়া সহ-তথ্য সংগ্রহ বিষয়ক সম্পাদক মোঃ জনাব আলী শাহ, যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কুহিনুর সুলতানা, পরিবেশ বিষয়ক সম্পাদক হাঃ মোঃ হাসান মানিক, প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুরায় আহছান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলিফাতুল ইসলাম (আলিফ) এবং আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
স্টেশন উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম
‘ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশন’ প্রতিষ্ঠার পর থেকেই স্টেশনের পরিবেশ ও যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যাত্রী সচেতনতা কার্যক্রম, চার্জিং কর্নার স্থাপন, ট্রেনের সময়সূচি প্রদর্শনের উদ্যোগ, যাত্রীদের জন্য পানির ব্যবস্থা, স্টেশনের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম।
পাশাপাশি স্টেশনের নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ মাস মেয়াদি নতুন কমিটির মাধ্যমে পূর্বের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার পাশাপাশি নতুন নতুন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে হরষপুর রেলওয়ে স্টেশনকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, হরষপুর রেলওয়ে স্টেশন শুধু যাতায়াতের একটি মাধ্যম নয়; এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্মৃতি, যোগাযোগ ও সম্ভাবনার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই দল-মত নির্বিশেষে স্থানীয় তরুণ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ করে স্টেশনের উন্নয়ন ও যাত্রীসেবায় কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।
প্রথমবারের মতো ১৮ মাস মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মধ্য দিয়ে ‘ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশন’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে, এমন প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd