• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ বামুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সার ডিলার, সাইনবোর্ডে গোমনাতীর ঠিকানা! সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। খাদ্যদ্রব্য তৈরিতে বিভিন্ন অনিয়ম ও ব্যবসা পরিচালনার সঠিক কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো –
১. মাহি ফুড প্রোডাক্টস – ২৫ হাজার টাকা
২. মিঠাই ঘর – ৮ হাজার টাকা
৩. মহাদেব মিষ্টান্ন ভান্ডার – ৭ হাজার টাকা
সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যক্ষ করেন, উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ব্যবহার, খালি হাতে অর্থাৎ হাতে গ্লাভস ছাড়া স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্য উৎপাদন এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় সরকারি কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

এ সময় যত দ্রুত সম্ভব এসব ত্রুটিপূর্ণ কাজ সংশোধন করে বিধিসম্মত ও সঠিকভাবে খাদ্য উৎপাদন করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উক্ত অভিযান পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারকে সার্বক্ষণিক সহযোগিতা করেন কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সবশেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের অভিযান জনস্বার্থে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd