• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

কবিতাঃ কৃষকের দীর্ঘশ্বাস

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কলমেঃ রূপা রানী সরকার

মাঠের পরে মাঠ ছিল যে সোনালী ধানের হাসি, রাতারাতি সেখানে আজ জলের রাশি রাশি। বুকের রক্ত পানি করে বুনেছিলাম আশ, এখন দেখি চারদিকে শুধু জলেরই পরিহাস।

কোথাও নেই একমুঠো ধান, সবই গেছে তলে, কৃষক বসে কাঁদছে একা দুচোখ ভরা জলে। সন্তানের ঐ হাসিমুখ আর চালের খালি হাঁড়ি, কেমন করে কাটবে দিন—ভাবছে গাঁয়ের বাড়ি।

আষাঢ় এলো অঝোর ধারায়, ভাসিয়ে নিলো সব, উঠোন জুড়ে আজ যে কেবল শোকের কলরব। মাটির মানুষ মাটির দিকেই তাকিয়ে আছে চেয়ে, হাড়ভাঙা ঐ খাটুনিগুলো কোথায় গেল ধেয়ে?

বিধাতার কাছে দু’হাত তুলে বলছে কেঁদে চাষি, “সব তো নিলি, এবার কি মোর গলায় দিবি ফাঁসি?” স্বপ্নগুলো পচছে জলে, ধানের ডগা ম্লান, হাহাকারে গুমরে মরে কৃষকের ঐ প্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd