ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
এসো বন্ধু, কেমন আছো
কাছে এসে বসো,
আমার দিকে তাকায় তুমি
একটু খানি হাসো !
বসলে যদি অভাগীর
বুকে রাখো হাত,
দেখো আমার বুকে বহে
নায়াগ্রা প্রপাত !
দেখো একটু দয়া করে
কেমন অশ্রু ঝরে,
তোমার জন্য কেমন আমার
হৃদপিণ্ডটা নড়ে!
রাতের বেলা দেখতে যদি
মনের হাহাকার,
কাঁদতে তুমি রাত জেগে
বসে নির্বিকার!
আজ-ও আমি আছি বেঁচে
তোমার অপেক্ষায়,
কখন যেন মোর প্রানটা
যমে নিয়ে যায়!
ক্ষমা করে দিও মোরে
ভুল ত্রুটি যত,
জ্বালাতন করেছি তোমায়
দিনে-রাতে শত!
তাইতো তুমি রাগ করে
এতদিন দূরে,
প্রতি সেকেন্ড আমার
খেয়েছে মন কুরে!
ডেকেছি কত আমি
আল্লাহ ভগবান,
ফিরিয়ে দাও আমার
সে-ই জানের জান!