• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কবিতা: আগুনে পোড়ে না ঈমান

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

জ্বলছে মসজিদ উড়ছে ধোঁয়া কালো আকাশ ছুঁয়ে,
ঈমান পোড়ে কী কুরআনের পাতায় আগুন লাগিয়ে দিয়ে?
রাসূলের নামে বিষ ছুড়ে উল্লাসে যারা হাসে,
তারাই অন্ধ ঘৃণার আগুন স্বপ্ন সাগরে ভাসে।

মুসলিম আজ রক্তঝরা, শিশুর আর্তনাদ,
নামধারী মুসলিম যারা করে না প্রতিবাদ।
অন্যায় দেখে অন্ধ-বধির, স্বার্থে বিবেক মরে,
কিভাবে জবাব দিবে বল- মহান বিচারকের জেরে?

কূটনৈতিক ফাঁদ, হুংকার দিয়ে কতই রাখবে দমিয়ে,
সত্য কণ্ঠ রুদ্ধ করতে মিথ্যার দেয়াল দাঁড়িয়ে।
অবুঝ শিশুর রক্তাক্ত মুখ হৃদয়ে জাগায় শিহরণ,
কত ভাই-বোন শিশুর কান্না বিদ্রোহে মন জাগরণ।

ইসলামের শত্রু যদি আজও বন্ধু তোমার রয়,
তবে তুমি কী মুসলিম, যার অন্তরে ঈমান ক্ষয়?
কতদিন ভয়, স্বার্থের টানে সত্যকে করবে বন্দী?
অন্যায়ের সাথে গলাগলি আর থাকবে নীরব সন্ধি?

মসজিদ পুড়ে ইসলাম পোড়ে না, কুরআন পুড়ে নূর মরে না,
প্রতিটি মুমিনের কলিজা-সিনায় ঈমান কখনো ঝরে না।
আগুন দিয়ে সত্য নেভানো ইতিহাসে হয়নি শেষ,
যুদ্ধ করে দেশছাড়া করেও ইসলাম হয়নি নিঃশেষ ।

মসজিদে বাজায় গান-বাজনা ধৃষ্টতার বিষাক্ত সুর,
পবিত্রতা আজি গুমরে কাঁদে, আদর্শ বহুদূর।
বিশ্বাস কখনো বন্দী হয় না জুলুমের কারাগারে,
খোদার ওপর ভরসা যার, জয়ী হবে বারে বারে।

লাখো ষড়যন্ত্র, রক্ত, কারাগার, নিষ্ঠুর অত্যাচার,
ঈমানের বলে লড়বে মুজাহিদ, মানবে না কভু হার।”
দুর্বল ঈমান ধরাশায়ী দেখে বিজয়ী ভেবো না সবি,
ছাইয়ের নিচে লুকানো আগুন জ্বলবে রুদ্র রবি।

ধর্মান্ধতা সকল জাতির অভিশপ্ত এক আগুন,
পুড়িয়ে মারে মানবতাকে, হরণ করে সব গুণ।
আজ দরকার গণজাগরণ, ঘৃণার হাতে নয়,
প্রতিবাদ হোক ন্যায়ের ভাষায়, ইনসাফ যাতে রয়।

ধর্মের নামে ঘৃণা ছড়ানো শয়তানি এক খেলা,
মানবতাহীন ইবাদত সব মূল্যহীন এক ভেলা।
ধর্মকে করো না হেয় প্রতিপন্ন, রাখো মানুষের মান,
তবেই সার্থক হবে তোমার স্রষ্টার জয়গান।”

সবার উপরে মানুষ সত্য, এই হোক মূল বাণী,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুধু বাড়ায় হানাহানি।
শ্রদ্ধা জানাও পরের মতে, ঘুচিয়ে মনের কালো,
তবেই ভুবনে ছড়িয়ে পড়বে সত্য ন্যায়ের আলো।”

অন্যায়ের সামনে নীরব থাকা কাপুরুষতার নাম!”
সাহসী হও, সত্য বলো, জাগুক ঘুমন্ত ইসলাম।
ঈমানি হুঙ্কারে থরথর কাঁপুক জালিমের সিংহাসন,
ন্যায়ের পথে লড়তে শেখো, কুরবানি এ জীবন।”

জানি একদিন বিজয়ের পতাকা উঠবে আকাশ ছুঁয়ে,
সব ধর্মের মানুষ সেখানে নিরাপদে ঘুমাবে শুয়ে।
ইসলাম হলো শান্তির ধর্ম, নেই কোনো অপকর্ম,
ন্যায়, দয়া, ভালোবাসাই তার চিরন্তন মহাধর্ম।

ঘৃণার বদলে জাগাও মানবতা দীপ্ত হোক শপথ,
সত্যের পথে দৃপ্ত হলে, বদলাবে এই জগত।
হিংসার আগুন নিভিয়ে গড়ো সহমর্মিতার সেতু,
তাহলে তুমি হবে একদিন মহানের ধূমকেতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd