• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

কবিতা: যুদ্ধ নয় শান্তি চাই

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কলমে: শিরিনা আক্তার

শান্তি চাই—আর যুদ্ধ নয়!
এ যদি কেবল মুখের বুলি হয়,
তবে মানবতার জয়গান
চিরতরে স্তব্ধ হয়ে যাবে—
নিভে যাবে করুণার শেষ প্রদীপ।

যে শিশু গতকালও
পাখির ডাকে ভোর দেখেছিল,
মায়ের আঁচলে মুখ লুকিয়ে
স্বপ্ন বুনেছিল নির্ভয়ে—
আজ সে কোথায়?

বাবার হাত ধরে
খোলা মাঠে হেঁটে যাওয়া সেই হাসি,
মুক্ত বাতাসে ভেসে থাকা সেই শৈশব—
এক রাতের দানবীয় গর্জনে
সবই হলো ছিন্নভিন্ন, নিশ্চিহ্ন।

হাঁটি হাঁটি পা পা করে
যে কন্যা শিশুটি আধো বুলিতে
দাদুর বুকে মুখ লুকিয়ে
আগামীর রঙিন দিন আঁকছিল—
তার স্বপ্ন কেড়ে নিলে কেন?

সদ্যজাত সেই নিষ্পাপ প্রাণ
আজ প্রশ্ন ছুঁড়ে দেয় আমাদের—
কি অপরাধ ছিল আমাদের?
কেন নিভিয়ে দিলে আগত হাসি?
কেন ছিনিয়ে নিলে জীবনের অধিকার?

তোমাদের মতো আমরাও তো
বাঁচতে চেয়েছিলাম,
এই মৃত্তিকায় ভালোবাসা গড়তে চেয়েছিলাম—
তবে কেন এই নিষ্ঠুরতা?

আজ সভ্যতা নীরব দর্শক,
মানবতা পরাজিত—
পাশবিকতার অগ্নিস্ফুলিঙ্গ
প্রজন্ম থেকে প্রজন্মে
জ্বালিয়ে দিচ্ছে দগ্ধ ক্ষত।

শান্তির আহ্বান আজ ক্ষীণ,
বৈশ্বিক সহমর্মিতা প্রায় বিলুপ্ত,
মানবিক চেতনা
হারিয়ে যাচ্ছে অন্ধকারে।

তাই বলছি—
হে নব প্রজন্ম,
হে মানুষ—জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে—
এসো, হাতে হাত রাখি,
কাঁধে কাঁধ মিলাই।

গড়ে তুলি স্বপ্নের বিশ্ব,
জাগিয়ে তুলি বিবেক,
ছড়িয়ে দিই শান্তির বার্তা—
শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতার আলো
পৌঁছে যাক ঘরে ঘরে।

বেছে নাও ভালোবাসা,
ফিরিয়ে আনো মানবতা,
গড়ে তোলো নতুন প্রতিজ্ঞা—

আর নয় সহিংসতা,
আর নয় অন্ধকার—

আমরা চাই
এক বাসযোগ্য, শান্তিময় পৃথিবী।

মানবতার অস্তিত্বের আহ্বানে
ধ্বনিত হোক একটাই শ্লোগান—

যুদ্ধ নয় আর—
শান্তি চাই!
আমরা শান্তি চাই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd