ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম হাতেম আলি জমাদ্দারের স্ত্রী এবং দৈনিক আমার সংবাদ-এর কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি ও প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী জমাদ্দারের মা মোসা. দিলারা বেগমের কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) নিজ বাড়িতে জোহরের নামাযের পর এই দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিম শিক্ষার্থীসহ দূরদূরান্ত থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দরুদ পাঠের পর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে, গত ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন মোসা. দিলারা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
কুলখানি ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। মরহুমার পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।