• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস ডিমলায় ১৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড পালংখালীতে ইজিবাইকে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ তরুণী আটক ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ৭ কেজি গাঁজাসহ মাঝরাস্তায় ধরা পড়লেন মাদক কারবারি নারী বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শান্তি, ঐক্য ও মানবিক সমাজ গঠনে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান; লক্ষ লক্ষ মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে সীরতুন্নবী (সাঃ) মাহফিল সমাপ্তি

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশাল টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার, ৫ লক্ষ টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন স্পটেই ধ্বংস করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠি গ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ জন আসামিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি ১৩ জন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছ থেকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন (বোমা মেশিন ও লোকাল ড্রেজার) ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহ’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনাবলী বাস্তবায়নে আমাদের এই ধরনের কঠোর ও জিরো টলারেন্স নীতি সম্বলিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd