• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুকাশ স্কুল এন্ড কলেজে রাজস্ব খাত হতে চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন ও গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৪) সেপ্টেম্বর সকাল ৯. ৩০ ঘটিকায় পুকাশ স্কুল এন্ড কলেজ ও বেলা ১১ ঘটিকায় গুরুকচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,সিলেট সূত্রে জানা যায়,সরকারের রাজস্ব খাত হতে ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গুরুকচি উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে পুকাশ স্কুল এন্ড কলেজে ৪ তলা ভিত বিশিষ্ট ১- তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপ- সচিব সামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ,লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গুরুকচি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সুহেল আহমদ,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক ইউপি সদস্য আব্দুর রহমান, সাহেদ আহমদ, জালাল উদ্দীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd