• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে

গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদের এলজিইডি কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজ গেটসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করা হলেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরে সাধারণ মানুষ ও জরুরি যাত্রীদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করেন।

এ সময় ইউএনও আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত সড়ক সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে, আন্দোলনকারীরা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের কার্যালয়ে তালা দেন।

ছাত্র ও আমজনতার দাবি, পিরিজপুর-সোনারহাট সড়কের বেহাল অংশগুলো দ্রুত সংস্কার করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে সড়ক সংস্কারে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd