• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ

গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র উদ্বোধন

Reporter Name / ২৯৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

আর নয় শহর কিংবা দূরে, সকল সেবা মিলবে এখন গোয়াইনঘাটে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুলভ ও নিরাপদ এবং আধুনিক চিকিৎসার সকল সুবিধা সম্বলিত শতভাগ চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে পর্যটন এলাকাখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের কলেজ রোডে যাত্রা শুরু করল ‘গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (১৩জুন) বেলা ২টায় গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান মো: সুহেল আমিন’র সভাপতিত্বে এবং হাসপাতালের ডিরেক্টর মো: সালেক আহমদ’র পরিচালনায় স্বাগত বক্তব্যে গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান সুহেল আমিন বলেন, প্রায় আড়াই লক্ষ মানুষের জনপদ গোয়াইনঘাট উপজেলার প্রত্যান্ত এলাকার আপামর জনগণের হাতের নাগালে অত্যাধুনিক মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল আলট্রাসনোগ্রাম, এক্সরে, ইসিজি, ডায়াবেটিস, প্যাথলজিক্যাল পরীক্ষা সমূহ কমখরচে এখন থেকে করতে পারবেন। এছাড়াও দ্রুততম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান, অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটার, প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা প্রসূতি মায়েদের নরমাল ও সিজারিয়ান ডেলিভারির বিশেষ সুবিধা,প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসনোগ্রাফির সু-ব্যবস্থা, ওয়ার্ড,কেবিন ও ভিআইপি কেবিন,২৪ঘন্টা ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা, স্বার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা এবং জেনারেটর দ্বারা ডিজিটাল এক্স-রে, স্বার্বক্ষনিক অক্সিজেন ও নেবুলাইজেশন সুবিধা, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারীর পাশাপাশি নিজস্ব এ্যাম্বোলেন্স সার্ভিস রয়েছে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখবেন। তথ্যপ্রযুক্তির এ যুগে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে এ-সময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, হাসপাতালের ডাইরেক্টর, শ্যামল দাস, আব্দুল আজিজ, আফজল হোসেন, সালেহ আহমদ,মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলিম উদ্দিন দূর্লভপুরী, মাওলানা শামসুদ্দিন দূর্লভপুরী, মাওলানা আব্দুল লতিফ মহেশপুরী, মাওলানা ক্বারী হারুনর রশীদ
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আবদুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd