• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার তিন মন্ত্রী ও তিন এমপিকে সঙ্গে নিয়ে দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তিসহ মোঃ সুহাগ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার সুহাগ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা গ্রামের মৃত মহেব আলীর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে হুজরাপুর চন্ডিতলা গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।” এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দীন বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd