• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ কবিতাঃ আমার রাজকন্যা প্রান্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ লবলো ও মেটার এআই-নির্ভর গ্রোসারি সেবা চালু: কৃত্রিম বুদ্ধিমত্তাই করবে মুদিপণ্য কেনাকাটা ২০ বছরেরও বেশি সময় পর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ইউনিভার্সিটি অব উইনিপেগ নেত্রকোনার হাওরে ফসলহানির পর বিদ্যালয়ে ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবক “বৃষ্টির দিনে ঘরের ভেতর জীবন” পশ্চিম বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসীর সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd