• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মোঃ মানিকুল ইসলাম মানিক (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মানিকুল ইসলাম মানিকের কাছ থেকে ৬৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মানিকুল ইসলাম মানিক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোহবুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd