• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

জগন্নাথপুরের দয়ালনগর গুচ্ছ গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী- স্ত্রী আহত

Reporter Name / ২২৮ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি:

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় দিনমজুর আরশ আলী (৫০) ও তার স্ত্রী ফুতুলা বেগম (৪৫) আহত হয়েছেন। আরশ আলী দয়ালনগর গুচ্ছ গ্রামের আজর আলীর ছেলে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার ( ৮ জুন) রাত ৮ টায় উপজেলার দয়ালনগর গুচ্ছ গ্রামে।

থানায় দেয়া অভিযোগে আরশ আলী উল্লেখ করেন দয়ালনগরে ২৪/২৫ বছর যাবত তিনি বসবাস করে আসছেন। গত ৪ বছর ধরে সরকারিভাবে ঘর পেয়ে গুচ্ছ গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন। প্রতিপক্ষ দয়ালনগর গ্রামের তৈয়ব আলীর ছেলে কমলা মিয়া একজন নেশাগ্রস্থ লোক। সে নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় গুচ্ছ গ্রামে মাতলামি করে থাকে। তার এসব অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এসব অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে গত রবিবার (৮ জুন) প্রতিপক্ষ কমলা মিয়ার নেতৃত্বে তার লোকজন  আমার ঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার চোখের উপর ছুরি দিয়ে ঘাই মারে এবং ডান হাত ও কোমর ভেঙ্গে দেয়। হামলাকারীরা আমার স্ত্রীকেও শরীরের বিভিন্ন স্থানে মারপিঠ করে আহত করে। আরশ আলী অভিযোগে আরো উল্লেখ করেন তার এক লন্ডনী চাচার দেয়া গরু ক্রয়ের ১লক্ষ ৭০ হাজার টাকা হামলাকারীরা বিছানার নীচ থেকে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  এ ঘটনায় আরশ আলী জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd