জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও র্যালিতে অংশ গ্রহণ করেন বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীগণ।