• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বামুনিয়ায় নিরাপত্তাহীনতায় সাবেক ছাত্রনেতা রিমন, হামলার আশঙ্কার অভিযোগ কবিতা: ‎লৌহ মানব ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা জগন্নাথপুরে প্রয়াত শফিকুল আহমদ ভূইয়ার সকল সম্পত্তির উপর ইনজাকশন জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষে মামলা-আটক ২ রংপুরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান তিন মাসের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে খিলক্ষেতে পরিচ্ছন্নতাকর্মীদের সড়ক অবরোধ সিলেটের ডিসি আবদুল্লাহ আল মামুনের গোয়াইনঘাট পরিদর্শন সিংগাইরে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার- ৪, দুজনের আদালতে স্বীকারোক্তি

জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কলি বেগম, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর ব্যক্তি উদ্যোগে পৌর শহরের হাবিবনগর গ্রামে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলার গণমানুষের প্রিয় নেতা এমএ কাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিক আহমদ ভূইয়া। ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তরুণ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিনা বেগম, সহকারী শিক্ষক এবাদুর রহমান, শিক্ষানুরাগী সালামত মিয়া, সুফি মিয়া, জুম্মন মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিশু শিক্ষার্থী আনিকা। এ সময় সহকারী শিক্ষক সুমী বেগম, ব্যবসায়ী কলমদর আলী, আবদুল আলী, রাজমিস্ত্রি জুয়েল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ জনতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করে মহান আল্লাহপাকের দরবারে শোকরিয়া আদায় করে দোয়া কামনা করা হয়।
প্রসঙ্গত-বিগত ২০২০ সাল থেকে হাবিবনগর গ্রামে ভাড়াটে ঘরে প্রবাসী দুলদুল বারীর তত্বাবধানে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এবার স্থায়ী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। যতো দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd