• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নারীদের নিরাপদ চলাচলে আলাদা বাস চালুর উদ্যোগকে স্বাগত জানালেন সৈয়দ শিব্বির আহমদ শিবলী নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পোনা অবমুক্তকরণ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর থেকে:
‘মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি,পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। হাতে ব্যানার নিয়ে ‘মাছ চাষ করি,পুষ্টি বাড়াই, মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম গড়ে তুলি,কারেন্ট জাল নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগানে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরে দক্ষিণ সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আবু হুরায়রা (ছাদ) মাস্টার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রুই,কাতলা, মৃগেল ও গ্লাসকার্পের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সফল মৎস্য চাষিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ও আবু হুরায়রা (ছাদ) মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজ উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জোবেদ আলী লখন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ও আহ্বায়ক মামুনুর রশিদসহ মৎস্য চাষি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষার জন্য অবৈধ কারেন্ট জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল নির্মূলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জাল উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হাওরের মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার প্রতিটি বাজারে মাছের পোনা বিক্রি বন্ধে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন,মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও জেলেদের সাঁতার প্রতিযোগিতার আয়োজন রয়েছে। তিনি বলেন,প্রতিটি বাড়ির আঙিনায় একটি পুকুর থাকুক’—এই উদ্যোগকে সামনে রেখে মৎস্য চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা,দেশীয় মাছ সংরক্ষণ,মাছ চাষে উৎসাহ প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd