বিপ্লব দেবনাথ, জগন্নাথপুর থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর মইয়ার হাওরে নৌকা ডুবিতে হিন্দু ধর্মাবলম্বীর নিহত ৪ পরিবারকে সান্তনা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন যোগী সম্মিলনী সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার সদস্যবৃন্দ।
গত শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর পৌরশহরের পূর্ব ভবানীপুর এলাকায় আসেন যোগী সম্মিলনী সিলেট বিভাগের সিলেট জেলার প্রতিনিধি ডাঃ ধীরেন্দ্র দেবনাথ, সুকুমার দেবনাথ ও ডাঃ মুকুন্দ দেবনাথ এবং মৌলভীবাজার জেলার
প্রতিনিধি অ্যাডভোকেট কানাইলাল নাথ ও গৌরাঙ্গ দেবনাথ।
নেতৃবৃন্দরা নৌকাডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় যোগী সম্মিলনী নেতৃবৃন্দরা নৌকাডুবিতে নিহত পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেব নাথ এর পরিবারকে নগদ-২২ হাজার টাকা,সত্যিন্দ্র দেব নাথ, অরুন দেব নাথ,ও অধীর দেবনাথ সহ নিহত এই তিনজনের পরিবারকে প্রতি পরিবার ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা সহ মোট ৫২ হাজার টাকা প্রদান করা হয়।
নিহত চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালে প্রমুদ দেবনাথ,মানিক দেব নাথ সহ স্হানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা প্রদানকালে যোগী সম্মিলনী নেতৃবৃন্দরা বলেন-নৌকা ডুবিতে এক সাথে চারজনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নেতৃবৃন্দরা পরিবার ও স্বজনদের শান্তনা জানিয়ে বলেন হাওর বেষ্টিত এলাকাগুলোতে সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে অনুরোধ জানান নেতৃবরা।
প্রসঙ্গতঃ চলতি মাসের পহেলা আগষ্ট একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে নৌকা দিয়ে বাড়ি ফেরার পথে ভোর রাতে জগন্নাথপুর উপজেলার বৃহৎ মইয়ার হাওরে নৌকা ডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের এই ৪ জন নিহত হন।