• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক পাহাড়ে এখন সোনালি উচ্ছ্বাস, জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা মাদক-জুয়ার বিরুদ্ধে চওড়ারহাটে জিরো টলারেন্স ঘোষণা, ৬ ইউনিটে প্রতিরোধ কমিটি গঠন পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন আমি বাঁচতে চাই”: ক্যান্সারে আক্রান্ত আবুল বাশারের আকুতি

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শনিবার ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি সালমান খালেদ চৌধুরী, ইসি মেম্বার আব্দুল মছব্বির দুলু, ট্রাস্টি শাহ নুরুল করিম, এমএ সত্তার, ছমির আলী প্রমূখ।
রিসোর্স সেন্টারের শিক্ষক মিনহাজুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী তাহের আল হামিদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের পরিচালক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী মুহাম্মদ কবির উদ্দিন, জাহেদ আহমদ, শিক্ষার্থী অনিক সূত্রধর, শামীম আহমদ, রাহাত হোসেন, মোছা: রিমা আক্তার, সাঈদ খান ও তামিমা বেগম। পরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও মানব কংকাল ক্রয়ের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক সূত্রধরকে এবং ল্যাপটপ ক্রয়ের জন্য বুয়েটের শিক্ষার্থী সুমাইয়া আক্তার হান্নাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd