• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবাদ করায় প্রবাসীর বাড়ির রাস্তাও একইভাবে বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল। পুলিশ গিয়ে বাড়ির রাস্তার বেড়া তুলে দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের প্রভাকরপুর মোকামবাড়িতে।
সম্প্রতি-প্রভাকরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও দানশীল ব্যক্তি পীর ওয়ারিছ চৌধুরী গত আড়াই মাস আগে স্বদেশে ফিরেন। এর মধ্যে গত প্রায় দুই সপ্তাহ ধরে গ্রামের দুলা মিয়ার লোকজনের সাথে রাস্তার জায়গা নিয়ে বিরোধ দেখা দেয় প্রবাসীর। ১ মে শুক্রবার সরেজমিনে প্রবাসী পীর ওয়ারিছ চৌধুরী অভিযোগ করে বলেন, গ্রামের দুলা মিয়ার লোকজন আমার বাড়ির রাস্তাসহ সামনের অংশ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ গিয়ে বেড়া তুলে দিয়ে রাস্তা অবমুক্ত করেন। তবে বাড়ির সামনের অংশে এখনো বেড়া রয়েছে। এছাড়া পুরাতন বাড়ি ও মসজিদের রাস্তাও বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে বেলা বেগম নামের এক মহিলা। যা কোন অবস্থায় কাম্য নয়।
দুলা মিয়ার লোকজন জানান, রাস্তার জায়গা নিয়ে বিরোধের কারণে সমস্যা হলেও বিষয়টি এখন পুলিশের কাছে বিচারাধীন আছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd